ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পৃথক দু'টি অভিযানে ১'শ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৯ আগস্ট রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সহযোগিতায় খোনাপাড়া সীমান্ত এলাকা থেকে একই এলাকার মাদক কারবারি আশরাফুল আলম (২০)কে ৭৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৮ আগস্ট রাতে নাগেশ্বরী পৌরসভার বালাসিপাড়া বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে ফুলবাড়ী কুটি চন্দ্রখানা এলাকার মাদক কারবারি সাইফুল ইসলাম (৫২), আজওয়াটারি এলকাার সত্য চন্দ্র সেন (৩৪) ও ললালমনিরহাট সদরের কালোমাটি হরিনচরা এলাকার আব্দুর রশিদ (৪০)কে ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু'টি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণীর...
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...

মন্তব্য (০)