ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৮ মাসের দুধের শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, নাগেশ্বরী উপজেলার মোছাঃ আছিয়া বেগমের সাথে ৫ বছর পূর্বে মোঃ আজাদ আলী (৩০) এর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর থেকেই নানাবিধ কারনে পারিবারিক কলহ লেগেই থাকতো। ৮ মাস পূর্বে তাদের একটি সন্তান জন্মগ্রহণ করে। গত ১৭ আগস্ট গৃহবধু আছিয়া বেগম তার বাবার বাড়িতে অবস্থানকালে তার স্বামী ও শাশুড়ী এসে ভয়ভীতি দেখিয়ে ৮ মাসের দুধের শিশুকে নিয়ে যায়। পরে নাগেশ্বরী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে অভিযোগ দিলে রোববার (১৮ আগস্ট) নাগেশ্বরী থানার একটি চৌকস টিম আছিয়া বেগমের শশুর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়েছে। নিরাপদ কুড়িগ্রামের জন্য সেবা সহজীকরণের একটি অংশ হিসেবে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)