• প্রশাসন

কুষ্টিয়া সদর ফাঁড়িতে মডেল থানার কার্যক্রম শুরু, অস্ত্র উদ্ধারে অভিযান চলছে

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় অবস্থিত সদর পুলিশ ফাঁড়িতে সদর মডেল থানার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় মডেল থানার ওসি মাহফুজুল হক চৌধুরী থানার পুলিশ সদস্যদের নিয়ে গিয়ে নিজ নিজ দায়িত্ব বুঝে নেন। এসময় কুষ্টিয়ার পুলিশ সুপার আলমগীর হোসেন এসে পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন।

পুলিশ সুপার বলেন, এই বিল্ডিং কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির জন্য তৈরী করা হয়েছে। ভাংচুর অগ্নিসংযোগের কারনে সদর মডেল থানায় কার্যক্রম চালানোর উপযোগী নেই। সংস্কার চলছে, ততক্ষন অস্থায়ী ভিত্ত্বিতে মডেল থানার কার্যক্রম এখান থেকেই চলবে। পুলিশ সুপার আরো বলেন, মানুষ সাহায্য করছে। মডেল থানা থেক লুট হওয়া অস্ত্র উদ্ধার চলছে, কিছু উদ্ধার হয়েছে। বাকীগুলো উদ্ধারের
কাজ চলমান আছে। পুলিশ স্বতঃস্ফ‚র্তভাবে কাজ করবে, এতে জনগনের সহযোগীতা চান তিনি।

এসময় সেখানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদারসহ বিএনপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তারা পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন। এদিকে, যানজট নিরসনে কুষ্টিয়ার শহরে ট্রাফিক পুলিশের কার্যক্রমও শুরু হয়েছে।

উল্লেখ্য, এর দুদিন আগে থেকেই কুষ্টিয়ার উপজেলা পর্যায়ের ৬ থানায় কার্যক্রম শুরু করে পুলিশ।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo