• প্রশাসন

কুড়িগ্রামের ১১টি থানায় পুলিশের কার্যক্রম শুরু

  • প্রশাসন

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও পুলিশের কর্মবিরতি চলে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সকল থানায় গত কয়েকদিন থেকে স্বাভাবিক কার্যক্রম স্থগিত থাকে। দেখা দেয় প্রশাসনিক স্থবিরতা। এসব থানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ছিল অপ্রতুল। গত বৃহস্পতিবার পুলিশের নতুন মহাপরিদর্শক দায়িত্ব নেয়ার পরপরই ২৪ঘন্টার মধ্যে দেশের সকল থানার পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিলে সারাদেশে ৫৩৮টি থানায় গতকাল থেকে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট থানা কর্মকর্তাগণ।এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে ও তাদের সহায়তায় কুড়িগ্রামের ২টি জলথানাসহ ৯ উপজেলার ১১টি থানায় পুলিশি কার্যক্রম শুরু করেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।এদিকে,জেলার সকল থানায় পুলিশি কার্যক্রম শুরু হওয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে জানান অনেকেই।

এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, আমরা গতকাল থেকে স্বল্প পরিসরে উর্ধ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় থানায় কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কাজে সহযোগিতা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ থানায় রয়েছেন।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo