• প্রশাসন

বিজিবির নিরাপত্তায় সাতক্ষীরার সীমান্তবর্তী কলারোয়াসহ ৭টি থানার কার্যক্রম শুরু

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি: বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী কলারোয়া থানাসহ ৭টি থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সাতক্ষীরার ৩৩ বিজিবির সার্বিক তত্সীত্বাবধানে সীমান্তবর্তী কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হকের সভাপতিত্বে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন, জেলা জামায়াতের নায়েবে আমীর শহীদুল ইসলাম মুকুল, বিএনপির মুখপত্র অধ্যাপক রইচ উদ্দীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাঈদ হাসানুল বান্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, কলারোয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল হাকিম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, সালাউদ্দিন পারভেজ, জামায়াত নেতা কামরুজ্জামান, শহীদুল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাও: আহম্মাদ আলী, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে সাতক্ষীরা জেলার ৮ থানার মধ্যে ৭টি থানায় ইতোমধ্যে পুলিশ পৌছে গেছে বলে জানা গেছে। 

বক্তারা বলেন, কলারোয়া থানায় বিজিবির নিরাপত্তা জোরদারের ফলে ইতোমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। কলারোয়া থানার নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিজিবি’র পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণ সহযোগিতা প্রদান করবে। দুর্বৃত্তরা কোন দলের হতে পারে না। যারা আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এবিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের ডিআইও-১ ইয়াছিন আলম চৌধুরী বলেন, পুলিশ থানায় যাওয়া শুরু করেছে। ইতোমধ্যে ৭টি থানায় পুলিশ পৌছে গেছে। তবে কার্যক্রম পুরোপুরি শুরু হতে সময় লাগবে। ধীরে ধীরে প্রতিটি থানায় পুলিশ পৌছে যাবে।  

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo