• প্রশাসন

হামলার আতঙ্কে ১২টার মধ্যে প্রায় ফাঁকা সচিবালয়

  • প্রশাসন

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সচিবালয়ে হামলার গুজবে মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার আগেই তাড়াহুড়ো করে বের হয়ে যান সবাই।

 প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের রাতে (৫ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর একদিন পর মঙ্গলবার সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্ক নিয়ে সচিবালয় প্রবেশ করছেন। সচিবালযে নিরাপত্তাও ছিল ঢিলেঢালা। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও কিছুটা কম ছিল।

বাংলাদেশ সচিবালয়ে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর এখানে। বেলা ১১টার দিকে গুজব ছড়িয়ে পড়ে সচিবালায় হামলা হতে পারে। এই খবরে হুড়োহুড়ি করে বের হতে থাকেন কর্মকর্তা-কর্মচারীরা। বেলা ১২টার মধ্যে প্রায় ফাঁকা হয়ে যায় সচিবালয়।

খোঁজ নিয়ে জানা যায়, এদিন সচিবালয়ে মাত্র তিনজন সচিব অফিস করেছেন। তবে সচিবদের কোনো নির্দেশনা না থাকায় কর্মচারীরাও কাজে বসতে পারেননি।

একাধিক কর্মচারী জানান, তারা আতঙ্কে বের হয়ে যাচ্ছেন। কখন কী হয়, এজন্য রিস্ক নিতে চান না।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার (০৫ আগস্ট) সারাদেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসলে দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চেলে যান।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo