• অপরাধ ও দুর্নীতি

বান্দরবানে স্ত্রীর পরকিয়ার কারনেই খুন হয় সুজন

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে স্ত্রীর পরকিয়ার কারনেই খুন হয় মোহাম্মদ  সুজন হোসেন (২৯)। দুই আসামী গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যানুযায়ী বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন। ২ আগষ্ট সকালে পুলিশ সুপারের কার্যলয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত করেন। এর আগে গত ২৩শে জুলাই বান্দরবানের লামা উপজেলায় খুনের ঘটনাটি ঘটে। জেলা পুলিশ সুপার সৈকত শাহীন সুজন হত্যা কান্ডের অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের জানান,গত ২৩ জুলাই লামার মাতামুহুরী নদীতে একটি বিকৃত লাশ পাওয়া যায়।

লাশটি পাওয়ার পর এটা আত্মহত্যা নাকি হত্যাকান্ড এ বিষয়ে তদন্তে নামে পুলিশ।পরে লাশটি সনাক্তের জন্য করা হয় মাইকিং।এক পর্যায়ে ভিকটিমের লাশটি সনাক্ত করে তার স্ত্রী নুর বানু। পরে আইনগত পক্রিয়া শেষ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে নিহত মোঃ সুজন এর ভাই মোঃ শরিফুল ইসলাম বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।মামলা রুজু হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে।

তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সোর্স নিয়োগ করে পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং আসামীদের সনাক্তের জন্য ব্যাপক তৎপরতা শুরু করে। প্রেস ব্রিফিং কালে জেলা পুলিশ সুপার জানান স্বামী নিখোঁজের পরেও থানায় কোন মামলা বা খোঁজখবর না নিয়ে স্বাভাবিক জীবনযাপন করায় পুলিশের সন্দেহ হয় স্ত্রী নুর বানুর উপর।

পুলিশ তদন্তের সময় জানতে পারে নিহত মোঃ সুজনের স্ত্রী নুর বানুর সাথে অবৈধ পরকিয়া সম্পর্কে জড়িত ছিলো মোঃ হানিফ, বিষয়টি স্বামী মোঃ সুজন জেনে ফেলায় স্ত্রী নুর বানু ও প্রেমিক মোঃ হানিফ মিলে সুজন কে হত্যা করে রাতের অন্ধকারে লাশটি নদীতে ফেলে দেয় পরবর্তীতে থানায়া পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী নুর বানু স্বীকার করে পরকিয়া সম্পর্কের ব্যাপারে জেনে যাওয়ার কারনে সে ও হানিফ মিলে স্বামী মোঃ সুজনকে হত্যা করে।

প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে স্ত্রীর পরকিয়া প্রেমিক মোঃ হানিফ এবং স্ত্রী নুর বানু সহ ২ জন আসামী গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেন পুলিশ।এসময় অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোঃ রায়হান কাজেমি,অতিঃপুলিশ সুপার মোঃ শাহ আলম,সহকারী পুলিশ সুপার, মোঃ সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার, মোঃ আমজাদ হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo