• প্রশাসন

চট্টগ্রামেও দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে নৌবাহিনী

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। এ সকল মানুষের কষ্ট ও দুর্দশা লাঘবে বাংলাদেশ নৌবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছে। হাসি ফুটিয়েছে কয়েক হাজার অসহায় মানুষের মাঝে।

বাংলাদেশ নৌবাহিনী জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে গত ২৭ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের তত্ত্বাবধানে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা ও খুলনা নৌ অঞ্চলের পাশাপাশি আজ চট্টগ্রামেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এভাবে বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিদিন কয়েক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম এক ফ্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভাগ্য বিড়ম্বিত অসহায় মানুষের মাঝে সরবরাহ করা হচ্ছে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ প্রশমনের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের দুর্যোগ-দুর্বিপাকসহ যেকোন পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে রয়েছে নিবেদিত।

এবারও প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে নৌবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রম মানবিকতার এক অনবদ্য নজির স্থাপন করেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হাতে পাওয়ায় সমাজের গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে স্বস্তিরতা সঞ্চার করেছে। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে নৌবাহিনী দৃঢ় প্রত্যয়ে নিয়োজিত রয়েছে। দেশের যে কোন ক্রান্তিলগ্নে তারা মানুষের কল্যাণে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানায়।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo