• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ফরিদপুরে পদ্মার চরাঞ্চলে চলছে চায়না দোয়ারী মাছ ধরা

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদর উপজেলার পদ্মা চরের এলাকা গুলিতে ছোট মাছ (গুড়া) মাছ ধরছে অবৈধ চায়না দোয়ারী দিয়ে। এতে দেশীয় প্রজাতির কোন মাছ বড় হতে পারছেনা। প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে দেশীয় মাছ। বাজারে গেলে দেখা যায়,  অবৈধ চায়না দোয়ারী দিয়ে কিভাবে মাছ ধরে  বাজারে এনে বিক্রি করছে এক শ্রেনীর মাছ ব‍্যবসায়িরা।সরেজমিনে ঘুরে দেখা যায়,  সদর উপজেলার নর্থচ‍্যানেল ইউনিয়ন ও ডিগ্রির চর ইউনিয়নে এ অবৈধ মাছ ধরার চায়না দোয়ারী ব‍্যবহার করছে।

অপর দিকে ফরিদপুরের শহরের বাজার গুলিতে  ছোট ছোট ইলিশের ঝাটকা মাছ বিক্রি হচ্ছে। এ ছোট ঝাটকা মাছ ও বাজারে বিক্রি করা নিষিদ্ধ করেছে সরকার। কোন বাজারে নিষিদ্ধ মাছ ও দেশীয় প্রজাতির ছোট মাছ ধরা ও বিক্রি করছে কারা এ দেখভাল জন‍্য দায়িত্ব নিয়োজিত আছে মৎস্য বিভাগ কিন্তু মৎস বিভাগ  এ বিষয়ে কোন দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ করে বলেন দুই ইউনিয়নের চর অঞ্চলের বাসিন্দারা। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব‍্যক্তিরা জানান,  নামেই মৎস্য বিভাগ এরা কোন কাজ করে না (দায়িত্ব ) পালন করে না সঠিক ভাবে। তারা আরো বলেন,  মৎস্য বিভাগ সঠিক ভাবে দায়িত্ব পালন করলে এভাবে দেশীয় মাছ বিলুপ্ত হতো না এবং বাজারে নিষিদ্ধ চায়না দোয়ারী পাওয়া যেতো না। এলাকা বাসির দাবি,  দেশীয় মাছ বাচানোর জন‍্য জরুরি ভাবে আইনগত ব‍্যবস্থা নেয়া প্রয়োজন সরকারের।

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান জানান, এ সময় থেকে প্রায় ৩ মাস ঝাটকা ইলিশ মাছ জেলেরা বাজারে বিক্রি করতে পারবে। অপর দিকে চায়না দোয়ারী নিয়ে তিনি জানান,   আমরা নিয়মিত অভিযান  চালাচ্ছি, ২/১ দিনের মধ্যে চর অঞ্চলে ও অভিযান চালাবো। 

 

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo