ছবিঃ সংগৃহীত
অর্থনীতি ডেস্ক: টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) থেকে ব্যাংকের কার্যক্রম চালু হচ্ছে। আজ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকের সার্বিক কার্যক্রম চলবে। একই সময়ে চলবে পুঁজিবাজারের লেনদেনও।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আজ থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রোববার, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।
নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার ম...
নিউজ ডেস্ক : জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৩৯ টাকা কমিয়ে নতুন দাম ন...
নিউজ ডেস্ক : বন্ধ কারখানা সচল, কৃষি উৎপাদন বাড়ানো ও চলতি মূলধন ঋণ সুবিধা...
নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩৪ হাজার ৫৩৯ দশমিক...
নিউজ ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। ব...

মন্তব্য (০)