• অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে ৪ মামলায় ৭ হাজার আসামী

  • অপরাধ ও দুর্নীতি

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই চলা তান্ডবের পর আন্দোলনে চট্টগ্রামে ২ থানায় ৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ১৭ জুলাই পাচঁলাইশ থানায় ৩টি ও খুলশি থানায় ১টি মামলা রুজু করা হয়েছে। ৪টি মামলায় ৭ হাজার জনকে অজ্ঞাত হিসাবে আসামী উল্লেখ করা হয়েছে। পাচঁলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, বিস্পোরক আইনে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেছেন। নগর পুলিশের চার উপ-কমিশনারের তথ্য মতে নগরীর ১৬ থানায় ৮৮জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে পাহাড়তলী থানায় গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে জেলা ছাত্র ইউানয়নের সা:সম্পাদক শুভ দেবনাথ ও সাবেক সহ-সভাপতি জ্যানি বিশ্বাস রয়েছে বলে জানা যায়। ডবলমুরি থানার ওসি ফজলুল কবির পাটোয়ারী বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে, কিছু শিবিরকর্মী গোপন বৈঠকে কোটা আন্দোলনে নাশকতার পরিকল্পনায় মিটিং করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ১৬ জুলাই মধ্যরাতে বায়তুশ শরফ কামিল মাদ্রাসায় ১৬ শিক্ষার্থী কে আটক করা হয়েছে। 

খুলশি থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানিয়েছেন,সংঘর্ষের ঘটনায় ১টি মামলা হয়েছে,ফুটেজ দেখে আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে হামলায় আহত হয়ে চমেক হাসপতালে চিকিৎসাধীন সাহেদ আলী নামে এক ব্যাক্তি মামলা রুজু করেছেন। এতে অজ্ঞাতনামা ৫শ থেকে ৬শ জনকে আসামী করা হয়েছে। তাছাড়া আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা সুমন ধরের মা বাদী হয়ে অপর মামলা দায়ের করেছেন। 

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo