• শিশু সংবাদ

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে আবু বক্কর (৬) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে বাড়ির উঠানে খেলা করছিল আবু বক্কর। এর কিছু পরে তাকে পরিবারের লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে ওই জলাশয়ের পানিতে শিশু আবু বক্কর মরদেহ ভাঁসমান দেখতে পান। দ্রুত উদ্ধার করে আবু বক্করকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু বক্করের পরিবারের লোকজন প্রাথমিক ভাবে ধারণা করছেন, খেলার এক পর্যায়ে সবার অজান্তে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে গিয়ে মারা গেছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বন্যা মৌসুমে অভিভাবককে তাদের সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে অনুরোধ জানান।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo