• শিশু সংবাদ

নওগাঁয় দুই সহোদর শিশুর মৃত্যু

  • শিশু সংবাদ

প্রতীকী ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামে বিস্কুট খেয়ে খাদিজা (৬) ও তাবসসুম (৮ মাস) নামে সহোদর দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৃত্যু হয়। একইসাথে বিস্কুট খেয়ে মুইন (১৬) নামে আরো এক কিশোর অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃত-খাদিজা ও তাবাসসুম দোগাছী স্কুল পাড়া গ্রামের বাসিন্দা জহুরুলের মেয়ে। অসুস্থ্য মুইন একই গ্রামের পাইলটের ছেলে। শিশুর চাচা শাহজাহান জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে খাদিজা, তাবাসসুম ও মুইন নামে ওই তিন শিশু বাড়ির পাশের একটি দোকান থেকে বিস্কুট কিনে খায়।

এর কিছু পরই তারা লাগাতার বমি করতে থাকে। অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত নওগাঁ সদর হাপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকৎসক ৮মাস বয়সী তাবাসসুমকে মৃত ঘোষনা করেন। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে খাদিজার মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বিস্কুট খেয়ে খাদ্যে বিষক্রিয়ায় এই ঘটনা বলে চিকিৎসক ও পুলিশ ধারনা করছে। মরদেহগুলোর ময়না তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। মরদেহগুলোর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo