• লিড নিউজ
  • প্রশাসন

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মুহাম্মদ আলমগীর হোসেন

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম-সেবা। ৮ জুলাই(সোমবার) জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন কুষ্টিয়াতে পৌঁছলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জনাব মোঃ তারেক জুবায়ের,অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কুষ্টিয়া। এসময় উপস্থিত ছিলেন জনাব পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল এবং জনাব মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ। 

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়-কে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) মহোদয় (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার পর জেলা পুলিশের চৌকস একটি দল নবাগত পুলিশ সুপার মহোদয়-কে গার্ড অব অনার প্রদান করে। 

নবযোগদানকৃত পুলিশ সুপার  ২৫তম বিসিএস(পুলিশ) ব্যাচ এর একজন চৌকস কর্মকর্তা। এই জেলায় যোগদানের পূর্বে তিনি উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। প্রায় ১৫ বছর পূর্বে এই জেলায় তাঁর প্রথম পদচারণা হয়েছিল; স্বল্প সময়ের সেই পথচলায় তিনি কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার স্বাক্ষর রেখে গিয়েছিলেন যা জেলার জনগণ আজও স্মরণ করে। ০৮ জুলাই ২০২৪ খ্রি. তারিখে দ্বিতীয় দফায় তিনি এসেছেন তাঁর সেই ইউনিটের অভিভাবক হিসেবে।

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo