ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ৭০ বোতল ফেন্সিডিলসহ একটি অটোরিকসা জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌরসভাধীন মধুর মোড় সংলগ্ন পাঁকা রাস্তার উপর রাস্তা থেকে ১টি ব্যাটারি চালিত অটোরিকসায় বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকসাটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, ডিবি পুলিশের একটি চৌকস টিম ৭০ বোতল ফেন্সিডিলসহ অটোভ্যান উদ্ধার করেছে। এই সংক্রান্তে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারের লক্ষে আমাদের অভিযান চলমান রয়েছে।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)