• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

ময়মনসিংহে ৩৮৯ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ৮ জুলাই র‍্যাব ১৪  সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নেত্রকোণা জেলা থেকে ২ জন মাদক ব্যবসায়ী অটোভ্যান যোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ নান্দাইলের উদ্দেশ্যে যাচ্ছে।

সংবাদ পাওয়ার পর অধিনায়ক, র‌্যাব-১৪ মহোদয়ের নির্দেশে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বিকাল ৫.৩০ মিনিটের সময় ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন ১নং বীরকেতাগৈইর ইউনিয়নের লোহিতপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। 

ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ জালাল (৪৫), পিতা-মৃত জহর উদ্দিন ও মোঃ সোহাগ মিয়া(৩৩), পিতা-মৃত আবু সিদ্দিক কে আটক করে। এ সময় অটোভ্যান তল্লাশি করে ৩৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে এবং উক্ত ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য ফেন্সিডিলের আনুমানিক মূল্য এগারো লক্ষ সাতষট্টি হাজার টাকা। 

গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায়  মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে নান্দাইল থানায় মামলা দায়ের করে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo