• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ২  

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতীতে চার কেজি গাঁজাসহ সজিব শেখ (২৭) ও নাজিম মোল্যা (১৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

রোববার (৭ জুলাই) বিকালে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগডাঙ্গা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত সজিব শেখ খুলনা জেলার রুপসা উপজেলার হোসাইনপুর গ্রামের গোলাম শেখের ছেলে ও নাজিম মোল্যা নড়াগাতি থানার পাখিমারা গ্রামের মাসুদ মোল্যার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার এসআই মো. ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বাগডাঙ্গা বাজারে অভিযান চালায়। এ সময় লাবু শেখের মুদি দোকানের সামনে সজিব শেখ ও নাজিম মোল্যাকে ব্যাগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে পুলিশ তাদের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন।  

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামিদের আজ সোমবার সকালে নড়াইল জজ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo