ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ত্রিমহনী থেকে রাজারহাটগামী রাস্তার বনবিভাগ অফিসের সামনে থেকে ফুলবাড়ী উপজেলার তালুক শিমুল বাড়ি গ্রামের মাদক কারবারি মোঃ মিন্টু (২৮) ও নাগেশ্বরী উপজেলার সিন্টার খামার এলাকার মোঃ জবেদ আলিকে ১টি অটোরিক্সায় বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)