ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ জুলাই ভোর রাতে নড়াগাতি এলাকায় ২য় দফা ডাকাতিকালে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এসময় ডাকাতি করা স্বর্ন বড়দিয়া ও গোপালগঞ্জ থেকে উদ্ধার করে দুইজন স্বর্নব্যবসায়ী কে আটক করেছে।সোমবার(৮জুলাই) জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহা.মেহেদী হাসান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, নড়াগাতি থানার নলামারা গ্রামের মফিজুর চৌধুরীর বাড়িতে গত ২ জুলাই ডাকাতি হয়। ডাকাতেরা নগদ অর্থ,স্বর্নালঙ্কার লুট করে। প্রথম দফা ডাকাতির পর ৭জুলাই মামলা হলে পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে নানা ধরনের কৌশল অবলম্বন করে। ৭ জুলাই রাতে একই এলাকায় ২য় দফা ডাকাতি করার পরপরই পুলিশ তাদের মালামাল সহ গ্রেফতার করে। পরে গোপালগঞ্জ এর কাশিয়ানীর পূজা জুয়েলার্স এবং নড়াইলের বড়দিয়ার অপূর্ব জুয়েলার্স থেকে লুন্ঠিত স্বর্নালংকার উদ্ধার করে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)