• অপরাধ ও দুর্নীতি

কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি রফিক মিয়া (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী থানার একটি চৌকস টিম সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার কলেজ পাড়া এলাকা থেকে রৌমারী খাটিয়ামারী এলাকার মাদক ব্যবসায়ী রফিক মিয়াকে  ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রৌমারী থানায় পূর্বের একটি মামলা রয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





  • company_logo