• অপরাধ ও দুর্নীতি

পানিতে ডুবিয়ে তিন মাসের শিশুকে হত্যার অভিযোগে মা গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা''কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সাতক্ষীরা সদরের রইচপুর গ্রামের নিজ বাড়ি থেকে মা সুরাইয়া ইয়াসমিন (৩০) কে গ্রেফতার করে পুলিশ। 

সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মোজাফফর হোসেনের কন্যা এবং খুলনা গিলেতলা গ্রামের মুছা শেখের স্ত্রী। তিনি পিতার বাড়িতেই ২ সন্তানকে নিয়ে থাকতেন। 

স্থানীয়রা জানান, শিশু কন্যা মমতাজ খাতুনকে রোববার দুপুর থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সুরাইয়া মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে দাবি করে স্থানীরা জানান, এর আগেও দুইবার নিজের ছেলেকে হত্যার চেষ্টা করেছিল। রাতে খবর পেয়ে সদর থানা পুলিশ সুরাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। 

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তুহিন হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মা সুরাইয়া কে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন রাতে নাকি স্বপ্নে কেউ বলেছে বাচ্চাটাকে পানিতে ফেলে দিলে কল্যাণ হবে। সে কারনেই এটি করেছে। সুরাইয়া মানসিক ভারসাম্যহীন কি না সেটি জানা চেষ্টা চলছে। 

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo