• শিশু সংবাদ

ঠাকুরগাঁওয়ের সেই নবজাতকের ঠাঁই হলো এক নিঃসন্তান দম্পতির ঘরে

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই নবজাতকের দায়িত্ব পেয়েছেন এক নিঃসন্তান দম্পতি। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কে শিশু কল্যাণ বোর্ডের সভায় শহরের গোয়ালপাড়া মহল্লার বাপ্পি ইসলাম ও তার স্ত্রী মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে নবজাতককে তুলে দেন জেলা প্রশাসক মো: মাহবুুবুর রহমান ।

এর আগে আয়োজিত সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, শিশুটিকে পাওয়ার জন্য ৮ থেকে ১০টির মত আবেদন এসেছিল। সবার দরখাস্ত পর্যালোচনা করে শিশু কল্যাণ বোর্ড সর্বসম্মতিক্রমে নবজাতককে শিশু আইন ২০১৩ এর ৯ (২) খ ধারায় পরিচর্যার জন্য বাপ্পি ইসলাম ও মোরশেদা ইয়াসমিন দম্পতির কাছে হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: খুরশিদ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেসকাব সভাপতি মনসুর আলী, জেলা কারাগারের জেলার খোন্দকার মো: আল মামুনসহ অন্যান্যরা। 

প্রসঙ্গত গত সোমবার সকালে গোলাপী নামে এক নারী ওই শিশুর শ্বাস কষ্ট উল্লেখ করে হাসপাতালে ভর্তি করে। তার কিছুন পর শিশুটিকে রেখে মা চলে যান। শিশুটির অভিভাবককে খোঁজ করেও না পেয়ে শিশু কল্যাণ বোর্ডের সভায় কন্যা শিশুটিকে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেয়া হয়।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo