• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরে মাদকের মামলায় যাবজ্জীবন কারাদন্ড 

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

 দিনাজপুর প্রতিনিধিঃ জেলার বিরামপুর  মাদকের মামলায় দোষি প্রমানিত মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ  (২য়) আদালতের বিচারক শ্যামসুন্দর রায়। আজ বুধবার বিকালে ওই রায় ঘোষনা করেছেন তিনি।

সাজাপ্রাপ্ত ফয়েজ উদ্দিন (৪৩) বিরামপুর উপজেলার ইসলামপাড়া মহল্লায় জসিম উদ্দিনের ছেলে।

কোট পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী জানান, গত ২০১০ সালের ২২ জুলাই দিনাজপুরের বিরামপুর উপজেলার ইসলামপাড়া মহল্লায় জসিম উদ্দিনের ছেলে ফয়েজ উদ্দিনের (৪৩) বাড়ীতে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করেছিল বিজিবির সদস্যরা। ওই ঘটনায় বিরামপুর থানায় একটি মামলা  দায়ের করেছিল তারা। দীর্ঘ ১৪ বছর মামলা চলার পরে আজ রায় ঘোষনা করেছেন বিচারক। সাজা ভোগ করতে আসামী ফয়েজ উদ্দিনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo