• অপরাধ ও দুর্নীতি

চৌদ্দগ্রামে ফেন্সিডিলসহ গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে ১৪নং আলকরা ইউনিয়নের পদুয়া বাজারে অবৈধ মাদকদ্রব্য ৭২০ বোতল ফেন্সিডিল, ০১ টি কাভার্ডভ্যান গাড়ী উদ্ধার সহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম ।

কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম)'র দিক-নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা এর নেতৃত্বে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ নাজিম উদ্দিন ভূইয়া সঙ্গীয় ফোর্সনিয়ে গোপন সংবাদের ভিত্তিতে (০৩জুলাই) রাত ০১.২৫ মিনিটের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে ১৪নং আলকরা ইউপিস্থ পদুয়া বাজার নামক স্থানে পাকা রাস্তার উপর হতে একটি কাভার্ডভ্যানে (রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট-১৩-০৪৫৩) তল্লাশি চালিয়ে ০৬টি চটের বস্তায় রক্ষিত ৭২০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ০২জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত আসামিরা হল, কেএমপি, খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বড় বয়রা গ্রামের আব্দুর রহমান সিকদার এর ছেলে ড্রাইভার বাবুল সিকদার (৪০) ও সিএমপি, চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া গ্রামের মোঃকাশেম এর ছেলে হেলপার মোঃ সাদেক (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। 

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo