ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি : ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২এপিবিএন) মুক্তাগাছা ময়মনসিংহ, পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল হারানো সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে ২ এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম সর্বমোট ৬০ টি মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া মোট ২,২৬,৩৬০/-টাকা, একটি হ্যাক হয়ে যাওয়া ফেসবুক একাউন্ট উদ্ধার করে।
উদ্ধার হওয়া মোবাইল,বিকাশের টাকা ও হ্যাক ফেসবুক একাউন্ট আজ ১ জুলাই ২০২৪ তারিখ বান্দরবান হতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে মালিকগণ গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান ও এএসআই রবিউল করিম সিকদার এবং ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই নুর আলমসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...
নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...
নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...
নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...
নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

মন্তব্য (০)