• প্রশাসন

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষা উপলক্ষে পুলিশের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ শুরু হওয়া এইচএসসি পরীক্ষার সুন্দর ব্যবস্থাপনার সার্থে, পরীক্ষার্থীদের সুবিধার্থে ও মানবিক পরীক্ষা পরিবেশ নিশ্চিত করণার্থে জেলা পুলিশের সকল অফিসারবৃন্দ সম্মিলিতভাবে জেলা প্রশাসনের সাথে, পরীক্ষা ব্যবস্থাপনা কমিটির সাথে নিবিড়ভাবে তদারকী ও সব ধরনের সিকিউরিটি সার্ভেইলেন্স অব্যাহত রেখেছে। 

রোববার (৩০ জুন) জেলার সকল সিনিয়র পুলিশ অফিসারবৃন্দ,থানার অফিসার ইনচার্জবৃন্দ, সাব-ইন্সপেক্টরবৃন্দ, স্ট্যাটিক, টহল, পেট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা  তদারকি করেছেন। 

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ ও পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল কুড়িগ্রাম সদরের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, কেন্দ্র সচিবদের সাথে কথা বলেন, আরোপিত বিধিনিষেধ প্রতিপালনের জন্য প্রেরনা ও প্রেষণা অব্যাহতভাবে প্রদান করেন। একইসাথে সংশ্লিষ্ট সার্কেল অফিসার, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ ও থানার অফিসার ইনচার্জ বৃন্দ পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন অব্যাহত রেখেছে। 

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যেতে পারে সেই লক্ষে কুড়িগ্রাম জেলা ট্রাফিক বিভাগের সদস্যরা মেঘ-বৃষ্টির মধ্যেও সুশৃঙ্খল ব্যবস্থা অব্যাহত রেখেছে তাদের কার্যক্রম। কুড়িগ্রামে কোন অপরাধ করে, কেউ পার পায়নি, আগামীতে সুষ্ঠু সুন্দর মনোরম নিরাপদ পরিবেশের এসএসসি পরীক্ষাতেও যদি কেউ কোন প্রকার অপচিন্তা করে, তাকে অবশ্যই আইনের কাঠামোতে আনতে বদ্ধপরিকর পুলিশ। 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo