ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ আগামীর 'স্মার্ট বাংলাদেশ' গঠনের প্রত্যয়ে বহুমাত্রিক উপায়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবহিকতায় শনিবার (২৯ জুন) নাগরিকদের দারগোড়ায় পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষে রৌমারী সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মিজানুর রহমান, পিপিএম-বার।
পরিদর্শন সময়ে অতিরিক্ত ডিআইজি রৌমারী সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম সমূহ ও বিভিন্ন নথিপত্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, রৌমারী থানার অফিসার আব্দুল্লাহ হিল জামান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আবু সাঁয়েম মিয়া রাজিবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আতাউর রহমান।
রৌমারী সার্কেল অফিস পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি রৌমারী থানায় ও সার্কেল অফিসে কর্মরত সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবে পূর্বের চেয়ে আরো বেগবান হয়ে পুলিশি সেবা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)