• অপরাধ ও দুর্নীতি

আনোয়ারায় ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৯০ বোতল মদসহ একটি পিকআপ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ১৭ লক্ষ টাকা।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে একটি পিকআপসহ ১৭ লক্ষ টাকা মূল্যের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিক-আপের চালক আমির হোসেন (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত পিকআপ চালক আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। 

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার অধীনে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির এসআই সোলাইমানের নেতৃত্বে গোবাদিয়া সড়কে একটি পিকআপে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্রান্ডের ১৯০ বোতল মদ উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপে অভিযান চালিয়ে বিদেশি বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত এসব মদ জাহাজ থেকে খালাস করে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আটকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo