• অপরাধ ও দুর্নীতি

বাঞ্ছারামপুরে ৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৬৮ বোতল ফেনসিডিলসহ ছানাউল্লাহ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সোয়া ৬ টায়  বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান পরিচালনা করে ৬৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ছানাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুরের মীরবাড়ী এলাকার বাসিন্দা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামি ও জব্দকৃত আলামত সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়। র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান সকল অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

‘বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’, আদালত অবমাননার তলবে ট্...

১

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...

image

শাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

২

‎নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...

image

পঞ্চগড় সীমান্তে ৬ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দ...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

image

পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী মামলাসহ পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার

৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...

image

জামালপুরে দুই মাদক কারবারির এক বছর করে কারাদণ্ড

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

  • company_logo