ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুপারির বস্তায় ফেন্সিডিল পাঁচারের চেষ্টাকালে শামিম মিয়া(২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থানার একটি চৌকস টিম মঙ্গলবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় সুপারির বস্তায় অভিনব কায়দায় মাদক ফিটিং করে পরিবহনের সময় ৫৮৫ বোতল ফেন্সিডিলসহ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ভূলতা এলাকার মাদক কারবারি শামীম (২৯)কে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, মাদক কারবারি শামীম অভিনব কৌশলে সুপারির বস্তায় ফেন্সিডিল ফিটিং করে পরিবহনের চেষ্টা করছিল। পুলিশের অভিযানে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়। এবিষয়ে ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...
ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : গ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

মন্তব্য (০)