ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি:ফেনীতে পূর্ববিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুন) রাত ১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্ল্যাহর ছেলে। ঘাতক আলম নিজামের আপন বড় ভাই।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিজাম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলমের বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে মীমাংসাও করা হয়েছিল। কিন্তু বড় ভাই আলম তাতেও ক্ষান্ত হননি। শুক্রবার রাতে ফেনী থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি গেলে আলম ছোট ভাই নিজামের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে সেখানে ঝোপের মধ্যে লুকিয়ে রাখেন। খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে নিজামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের মেয়ে বলেন, আমরা ফেনীতে একটি ভাড়া বাসায় থাকি। বাড়িতে দাদুকে দেখতে গিয়েছিলাম। সে জন্য বাবা রাতে ফেনী থেকে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার পর থেকে বাবার আর খোঁজ পাইনি। আমার চাচা বাবাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তিনি ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)