• লিড নিউজ
  • অপরাধ ও দুর্নীতি

জামালপুরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে স্বামী গ্রেফতার  

  • Lead News
  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যাকান্ডের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প। 

এর আগে র‍্যাব-১৪ জামালপুর ক্যাম্প ও র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প যৌথ অভিযানে আজ দিবাগত রাত আড়াইটার দিকে দিনাজপুর জেলার হাকিমপুর হিলি বাজার এলাকা হতে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতার মোঃ সাইফুল ইসলাম সরল (৩০) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মোঃ রিপন সরকারের ছেলে। 

জামালপুর র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১০ বছর আগে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের আবুল কাসেমের মেয়ের সঙ্গে বিয়ে হয় দিনাজপুরের হিলি এলাকার সরলের সাথে । তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে নিজ এলাকায় চলে আসেন সাথী আক্তার। পরে সরল মিয়া মহিষাবাদুরিয়া এলাকায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। একপর্যায়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন সরল মিয়া। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে কারগারে পাঠায়।

তিনি আরও জানান, তিনমাস জেল খেটে সম্প্রতি আবারও এলাকায় আসেন সরল মিয়া। ঈদের আগের দিন সাথী আক্তারের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সরল।

গুরুতর আহত অবস্থায় সাথী আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখান থেকে চিকিৎসক ঢাকায় রেফার করেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় ঘটনায় নিহতের চাচাতো ভাই মোঃ খোরশেদ আলম গত (১৭ জুন) সরিষাবাড়ী থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। 

ছুরিকাঘাতের পর থেকেই আসামি বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। এ ঘটনায় পালাতক আসামি মোঃ সাইফুল ইসলাম সরলের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তাকে সনাক্ত করে গ্রেপ্তার করে র‍্যাব।

আটককৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে সরিষাবাড়ী থানায় তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমি...

image

ফরিদপুরের বোয়ালমারীতে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ভূমি ক...

ফরিদপুর প্রতিনিধি : অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বো...

image

চাঁপাইনবাবগঞ্জের কৃষকের ছদ্মবেশে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ২০১৭ সালের একটি ম...

image

গোপালপুরে আলুবোঝাই পিকআপ থেকে দুই বস্তা গাঁ'জাসহ ৩ জন আটক

গোপালপুর (টাঙ্গাইলপ্রতিনিধি : গ...

image

পঞ্চগড়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবা...

  • company_logo