ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা সড়কে চাঁদাবাজীর সময় র্যাবের অভিযানে ২ জন চাঁদাবাজ আটক হয়েছে। আজ বৃহস্পতিবার চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩ এর নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
র্যাব ১৩ এর উপ-পরিচালক (মিডিয়া)স্কোয়াড্রন লীডার মাহমুদ বশির আহমেদ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর নীলফামারী সিপিসি ২ ক্যাম্পের সদস্যরা দিনাজপুর জেলার খানসামার ১নং আলোকঝাড়ী ইউনিয়নের জিয়া সেতুর পশ্চিম প্রান্তে মেগাসুইট হোটেলের সামনের রাস্তার উপর চাঁদাবাজীর সময় দুজনকে আটক করেছে।
আটক দুজনের মধ্যে আমিনুল ইসলাম (৩০) বীরগঞ্জের বড়করিমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং বিপ্লব ইসলাম (২০) খানসামার গোবিন্দপুরের ইয়াকুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, দীর্ঘদিন যাপত আন্তঃজেলা বাস, ট্রাক অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজীর কথা স্বীকার করেছে তারা আটক দুজনের কাছে চাঁদার টাকাসহ চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত বই উদ্ধার করা হয়েছে। ওই দুজনকে খানসামা থানায় হস্তান্তরসহ ১৮৬০ পেনাল কোড ৩৮৫/৩৮৬/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)