• প্রশাসন

উলিপুর থানার পুলিশ পরিদর্শক তামবিরুল ইসলামকে বিশেষ পুরস্কার প্রদান

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বিশেষ পুরস্কার পেয়েছেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. তামবিরুল ইসলাম।

শনিবার (৭ জুন) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় তামবিরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২৪ সালের মে মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান,মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার ।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক (সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আমিরুজ্জামান, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামান, সকল থানা, ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo