• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে ২৫০পিস ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ২৫০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চর শৌলমারী ইউনিয়নের শান্তিরচর দক্ষিণ পাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলে বিশেষ কায়দায় ফিটিংকৃত অবস্থায় ২৫০ পিস ইয়াবা উদ্ধার ও ১টি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, রৌমারীতে মাদকসহ জব্দকৃত মোটরসাইকেলের মালিক ও মাদক কারবারির সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





  • company_logo