ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ওয়ারেন্টভূক্ত ৭ আসামী ও নিয়মিত মামলায় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর ভেন্ডারপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র জাহাঙ্গীর আলম(৫৮), জাহাঙ্গীর আলমের মেয়ে মাজেদা বেগম(৪৫), হোকডাঙ্গা তেলিপাড়া গ্রামের মোজাম্মেল হকের মেয়ে মোস্তারী জাহান(৪৭)।
ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের গছদ্দি শেখের পুত্র রফিকুল ইসলাম(৪৮), একই এলাকার আলতাফ উদ্দিনের পুত্র নুর মোহাম্মদ(৬২), আবুল কাশেমের পুত্র হাবিবুর রহমান(৪৫) ও পৌরসভার নারিকেলবাড়ী কানিপাড়া গ্রামের ফরিদুল ইসলামের পুত্র রাশেদুল ইসলাম(২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৭ আসামীকে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিয়মিত মামলায় লিটন মিয়া নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার(৭ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)