• শিশু সংবাদ

কাপাসিয়ায় খালের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়ায় পানিতে ডুবে মো. রাফিন (১১)  নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  এই ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্রায় বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু কবর মিয়া।

এরআগে দুপুরে উপজেলা বারিষাব ইউনিয়নের বানরহাওলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর রাফিন উপজেলারবানরহাওলা গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে। সে আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ওসি বলেন, পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যুর হয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয় মো. আলমগীর হোসেন বলেন, রাফিন নানার বাড়িতে বেড়াতে আসে। নানার বাড়ির পাশের বড়দারার খালের পানিতে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক আনিছুর রহমান জানান, পানিতে ডুবে যাওয়া রাফিন নামে এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo