• শিশু সংবাদ

গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

  • শিশু সংবাদ

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল মধ্যপাড়া এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গাজীপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ নিহত শিশুটির পরিবার বাইমাইল মধ্যপাড়া এলাকায় ভাড়াবাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়।

আটক একজনের বয়স ১৯ বছর, অন্যজন কিশোর (১৬)। এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার (৪ জুন) দুপুরে বাইমাইল মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে সন্ধ্যায় নিহতের বাবা কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে একটি বাড়ির দেওয়াল ও সীমানা প্রাচীরের গলিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, গতকাল দুপুরে মুখে স্কচটেপ পেঁচিয়ে শিশুটিকে ধর্ষণ করে হত্যা করা হয়। পরে মরদেহ ওই গলিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, আটকরা বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ জন শিশু

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২০ বাংলাদেশি শিশুকে বিশ...

image

নড়াইলে স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগ...

নড়াইল প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে...

image

রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক : রমজান মাসের পবিত্রতা ও মানবিক চেতনা সামনে রেখে ...

image

ঢাকায় এসিডির আয়োজনে জাতীয় পর্যায়ে শিশু নেতৃত্বাধীন গবেষণা...

নিজস্ব প্রতিবেদক : শিশুর প্রতি যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিশুদের কণ্...

image

নীলফামারীতে অষ্টম কাব ক্যাম্পুরী শুরু, অংশ নিচ্ছে ৫০৪জন ক...

নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস নীলফামারী জেলা শাখার আয়োজনে পাঁচদ...

  • company_logo