• প্রশাসন

জামালপুরে জেলা পুলিশের ফলদ-ওষুধি গাছের চারা বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধিঃ 'করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা' এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে  স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। 

বুধবার (৫জুন) সকালে পুলিশ লাইনে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন চারা বিতরণের উদ্বোধন করেন।

জামালপুর জেলা পুলিশ আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা ও বৃক্ষ রোপণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন বিপিএম (বার), পিপিএম সেবা।

\"\"

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উত্তম কুমার বসাক আঞ্চলিক ব্যবস্থাপক বুরো বাংলাদেশ, মধুপুর আঞ্চল। 

জামালপুর পুলিশ লাইনের ড্রিল শেড মিলনায়তনে বুরো বাংলাদেশ জামালপুর শাখা, মধুপুর আঞ্চলের পৃষ্টপোষকতায় ও জামালপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুরের সুপার মো: কামরুজ্জামান বিপিএম। 

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম বলেন, চলতি বছরে জামালপুর জেলা পুলিশের উদ্যোগে এক লাখ বৃক্ষের চারা রোপণ করা হবে। 

জেলা পুলিশ সুত্রে জানা যায়, অদ্য থেকে পর্যায়ক্রমে জেলার সাতটি থানায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এক সপ্তাহের মধ্যে ১০ হাজার ওষুধি ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হবে।

পরে ডিআইজি মো: আবিদ হোসেন ও পুলিশ সুপার মো: কামরুজ্জামান জামালপুর পুলিশ লাইন মাঠে দুটি বৃক্ষ রোপণ করেন। 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo