ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি মফিকুল ইসলাম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের নাওডাঙ্গা পুলেরপাড় নামক স্থান থেকে পশ্চিম ফুলমতি গ্রামের মাদক কারবারি মফিকুল ইসলামকে একটি অটোরিকশায় মাদক পরিবহনের সময় ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)