ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১৯ পিস ইয়াবাসহ নিরাশা হোসেন(৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাশা উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের চিন্তু শেখের ছেলে।
পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভার সরদারপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে ১৯ পিস ইয়াবাসহ নিরাশা হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের ১৩টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
রোববার(২ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, আটক নিরাশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)