ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার শহীদ মিনারের পশ্চিম পাশে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় ভ্যানেটি ব্যাগ থেকে ৫২ হাজার ৫শ’ টাকা ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৮ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নওরিন জাহান মুন্নি (২১) নামের তরুণী বাড়ির উদ্যোশ্যে রওনা হন। এ সময় মোটর সাইকেল যোগে আসা দুই ছিনতাইকারী ওই তরুণীর ভ্যানেটি ব্যাগটি ৫২ হাজার ৫শ’ টাকাসহ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।পরে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী মো. মেহেদি হাসান মিথুন(৩০) পিতা মো. জয়নাল বিডিআর (অব.) সাং রৌমারী মাস্টার পাড়া ও মো. আকবর আলী (৩০) পিতা মো. শের আলীকে আটক করে।
এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান জানান, ছিনতাই হওয়ার ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)