• স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরও ১৫ জন ডেঙ্গু আক্রান্ত

  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি এবং সারাদেশে আরও ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশালে বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) চার জন, চট্রগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিন জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুই জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে দুই জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চার জন রয়েছেন।           

২৪ ঘণ্টায় সারাদেশে মোট ২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে        মোট দুই হাজার ৬৭৮ জন ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ২৯ মে পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে দুই হাজার ৮১০ জন। এর মধ্যে এক হাজার ৬৯৩ জন পুরুষ এবং এক হাজার ১১৭ জন মহিলা রয়েছেন।     

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং জন ১৯ জন মহিলা রয়েছেন।      

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মন্তব্য (০)





image

‎হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ জনস...

নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...

image

হাম ও উপসর্গে আরও ১৬ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৫২৮

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...

image

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫০০ ছ...

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...

image

হাম ও উপসর্গে মোট মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

image

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা ৫০০ ছু...

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১...

  • company_logo