ফাইল ছবি
নিউজ ডেস্কঃ হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘প্রতি বছর দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় তিন লাখ মানুষের মৃত্যু হয়। হৃদরোগে মৃত্যুর এই ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই।’
আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিশ্ব হৃদরোগ দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সচেতনতামূলক র্যালিতে অংশ নিয়ে এসব বিষয়ে আলোকপাত করেন মন্ত্রী।
কর্মসূচির এবারের প্রতিপাদ্য ‘ডোন্ট মিস আ বিট’। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও কার্ডিয়াক সোসাইটির আয়োজনে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ও স্বাস্থ্যকর্মীরা।
আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব। আর হৃদরোগীদের চিকিৎসায় নানা রকম উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় ...
নিউজ ডেস্ক : হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্য...
নিউজ ডেস্ক : হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্...
নিউজ ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনে...

মন্তব্য (০)