ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার (২৫ শে মে) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফরিদপুরের সিভিল সার্জন ডা মো সিদ্দিকুর রহমান , আগামী ১ জুন দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১৮৮৭টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রং এর ভিটামিন এ খাওয়ানো হবে। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রং এর এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগের প্রচারনার মাধ্যমে এই কার্যক্রম সম্পুর্ন করতে ৩৮৩৮ জন স্বাস্থ্য কর্মীসহ স্বেচ্ছাসেবীরা কাজ করবে।
এছাড়া এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহয়তা চাওয়া হয়।
এসময় জেলার সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত...
নিউজ ডেস্ক : দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ম...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় ...
নিউজ ডেস্ক : হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্য...
নিউজ ডেস্ক : হামের উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্...

মন্তব্য (০)