• লিড নিউজ
  • প্রশাসন

বিভিন্ন স্কুলে ডিএমপির 'ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট' এর 'সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪' শুরু

  • Lead News
  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ জাইকার কারিগরি সহযোগিতায় ডিএমপির ডিআরএসপি প্রজেক্টের ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা-২০২৪’ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে মহানগরীর বিভিন্ন স্কুলে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মসিউর রহমান এবং ডিআরএসপি প্রজেক্টের জাইকা এক্সপার্ট ইরিয়ে টেটসুশি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক গুলশান-দক্ষিণ) এ.এস.এম হাফিজুর রহমান, এসি ট্রাফিক গুলশান আবু সায়েম নয়ন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ডিআরএসপি) এ এইচ এম শহীদুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার (ডিআরএসপি) সামনুম সুলতানা প্রমুখ।

ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীর মাঝে ট্রাফিক সেফটি গেম, ট্রাফিক সাইন, রাস্তা পারাপারে করণীয়-বর্জনীয়সহ ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন। ছাত্ররা আনন্দের সঙ্গে অনুষ্ঠান উপভোগ করে। ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল মোনেম। 

এছাড়াও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪’ এর নিয়মাবলি উপস্থাপন করেন সামনুম সুলতানা।

উল্লেখ্য, ঢাকা মহানগরীর মোট ১৬টি স্কুলে ডিআরএসপি প্রজেক্টের আয়োজনে ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সচেতনতামূলক এই কার্যক্রম শুরু করায় মহানগরবাসী ডিএমপির কমিশনারের প্রশংসা করছেন। ডিএমপির ডিআরএসপি নব উদ্যমে কাজ করে বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করে চলছে। 

মন্তব্য (০)





image

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি: নেতৃত্বে নতুন দিগন্ত উন্মো...

নিউজ ডেস্কঃ ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদ...

image

‎পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

নিউজ ডেস্কঃ জনস্বার্থে বাংলাদেশ পুলিশের ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর...

image

‎টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের তথ্য মিলছে না: ডিএমপি ...

নিউজ ডেস্কঃ রাজধানীতে অপরাধ পরিস্থিতি নিয়ে ট্রান্সপারেন্সি ...

image

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪৬

নিউজ ডেস্কঃ রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ...

image

মহাসড়ক চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার হাইওয়ে পুলিশ প্রধানের

নিউজ ডেস্কঃ আগামী দুই মাসের মধ্যে দেশের মহাসড়কগুলোকে চা...

  • company_logo