ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয় এর নির্দেশে সাইবার সেল মোবাইল হারানো জিডির কপি সংগ্রহ করে অভিযান পরিচালনা করে । সর্বমোট ৪৫ টি মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল-১০,৮৭,১৪২/- (দশ লক্ষ সাতাশি হাজার একশত বিয়াল্লিশ) টাকা।
বিকাশ ও নগদ একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্ত জিডির কপি সংগ্রহ করে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের সাইবার ক্রাইম সেল নগদ ও বিকাশ মোট-০৪ টি একাউন্টে ভুলক্রমে চলে যাওয়া সর্বমোট ৮১,০০০/- (একাশি হাজার) টাকা উদ্ধার করে।
পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়কের (অতিরিক্ত ডিআইজি) উপস্থিতিতে অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার জি.ডি. নং-১৬৫ তারিখ ইং-২২/০৫/২০২৪ তারিখ মূলে বিভিন্ন কোম্পানির ৪৫ টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ ও নগদ একাউন্ট হতে ভুলক্রমে চলে যাওয়া ৮১,০০০/- টাকা প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়। এ সময় সহকারী পুলিশ সুপার (সদর), পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) অপারেশন্স শাখা, পুলিশ পরিদর্শক (এ্যাডজুটেন্ট) এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই(নিঃ) প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ সাহসিকতা, বীরত্ব, সেবায় অনন্য নজির স্থাপন, ...
নিউজ ডেস্কঃ বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাক...
নিউজ ডেস্কঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়ম...
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উচ্চপর্যায়ের ৪ কর্...

মন্তব্য (০)