ছবিঃ সিএনআই
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার যাদবপুর গ্রামের ছহির উদ্দীনের ছেলে মোঃ মাছিদুল ইসলাম(৩২) চুয়াডাঙ্গা সদর থানায় এসে এজাহার দায়ের করেন যে, তার নিজ নামীয় পালসার ১৫০ সিসি মোটর সাইকেল গত ১৮ মে ২০২৪ তারিখ বিকাল অনুমানিক ৩ টায় যাদবপুর নিজ বাড়ির গেটের সামনে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করেন। পরবর্তীতে গেটের সামনে এসে দেখে বাদীর রেখে যাওয়া মোটরসাইকেলটি যথাস্থানে নাই।
এঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা নং-১৭, তারিখ- ২০ মে, ২০২৪ তারিখ- ২০ মে ২০২৪ ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশে জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা মহোদয়ের তত্ত্বাবধানে এসআই (নিঃ)মো: হাসানুজ্জামান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানার একটি চৌকস টিম আজ ২০ মে ২০২৪ তারিখ কুষ্টিয়া ইবি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার ইবি থানা এলাকার ঝাউদিয়া মাজপাড়ার কাশিনাথপুর গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে মোঃ রানা আহম্মেদ (২২) কে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তার দেয়া স্বীকারোক্তি ও দেখানো মতে বাদীর উল্লিখিত বর্ণনার মোটর সাইকেলটি তার বসতবাড়ির শয়ন কক্ষ থেকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)