ছবিঃ সংগৃহীত
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বিষ্ণু মূর্তিসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রোববার (১৯মে) সৈয়দপুর থানা-পুলিশ ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বিষ্ণুমূর্তিটি ভারতের পাচারের উদ্দেশ্যে বাড়িতে লুকিয়ে রেখেছিলেন বলে জানান শফিকুল। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটক শফিকুল সৈয়দপুর উপজেলার কাশীরাম বেলপুকুর ইউনিয়নের পুকুরপাড়ার খলিল উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর একটি দল শনিবার বেলা ৩টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শফিকুলকে বাড়ি থেকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে ঘরে রাখা কালো পাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে।
ভারতে পাচারের উদ্দেশ্যে এই মূর্তিটি রাখা হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেন। পুলিশ জানায়, মূর্তিটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি। বাজারে এর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা। এ ঘটনায় আজ সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, গ্রেপ্তার ওই ব্যক্তিকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক শিশু মাদ্রাসাছা...

মন্তব্য (০)