ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী রতিন্দ্রনাথ রায় (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৮ মে) ভোরে উপজেলার ছিনাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার মীরের বাড়ী এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বকুল রানীকে মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার্ড করেন।
পরে রংপুরে যাওয়ার পথে বকুল রানী মারা যায়। এ ঘটনায় বকুল রানীর ছোট ভাই অজয় দাস বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ঘাতক স্বামী রতিন্দ্রনাথ রায়কে গ্রেফতার করে পুলিশ।এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক...
নিউজ ডেস্কঃ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার কর...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সন্ত্রাসবিরোধী আইনের মা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট স...

মন্তব্য (০)